২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মসজিদে বোমায় নিহত ১৪

পাকিস্তানের পেশাওয়ারে শিয়া মুসলিমদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় শুক্রবার কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jun 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বিস্ফোরণে আহত আরো ২০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে শিয়া বিরোধী কোনো পক্ষ এখনো হামলার দায় স্বীকার করেনি।

হামলার সময় ওই মসজিদ ও মসজিদ কমপ্লেক্সে দুইশ’র মতো মুসল্লি অবস্থান করছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ।

পুলিশ জানায়, তিনজন আত্মঘাতী হামলাকারী ছাড়াও তাদের দলে দুইজন বন্দুকধারী ছিল। তাদেরকে মসজিদে প্রবেশে বাধা দেয়ায় একজন পুলিশকেও গুলি করা হয়। পরে বন্দুকধারীরা পালিয়ে যায়।

ওদিকে, দিনের অপর এক ঘটনায় মুত্তাহিদা কাউমি মুভমেন্টের (এমকিউএম) এক এমপি ও তার ছেলে নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু শিয়া মতাবলম্বীরা প্রায়ই সুন্নি চরমপন্থীদের আক্রমণের শিকার হয়ে থাকে।

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী এলাকায় শিয়া বিরোধী সুন্নিরা বেশ সক্রিয়। শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে ধর্মীয় বিশ্বাসগত বিরোধ রয়েছে।