২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিটলারকে অনুসরণ’ খবরের নিন্দায় উত্তর কোরিয়া

জার্মানির সাবেক শাসক অ্যাডলফ হিটলারের জীবনী কর্মকর্তাদেরকে পড়তে দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তা অনুসরণ করার চেষ্টা চালাচ্ছেন বলে অনলাইন নিউজ পোর্টাল ‘নিউ ফোকাস ইন্টারন্যাশনাল’যে খবর প্রকাশ করেছে তার নিন্দা করেছে পিয়ংইয়ং।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

চীনে নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে বিবিসি।

উত্তর কোরিয়া ছেড়ে চলে যাওয়া লোকজনদের পরিচালিত ওই ওয়েবসাইটের খবরে বলা হয়, কিম জং উন জানুয়ারিতে তার জন্মদিনের অনুষ্ঠানে হিটলারের জীবনীর অনুদিত কপি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দেন।

হিটলার কারান্তরীণ অবস্থায় ১৯২৪ সালে ওই স্মৃতিচারণমূলক বই লিখেছিলেন।বইটি ইংরেজিতে ‘মাই স্ট্রাগল’ নামে অনুদিত হয়।

প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর হিটলারের নেতৃত্বে কিভাবে জার্মানি দ্রুত পুনর্গঠনের কাজ করেছিল ওই জীবনীতে তা উল্লেখ আছে।

কিম জং উন রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে হিটলারে এ জীবনী থেকে শিক্ষা নিয়ে তা বাস্তবে পরিণত করতে বলেন বলে জানানো হয় ‘নিউ ফোকাস ইন্টারন্যাশনাল’এর খবরে।

উত্তর কোরিয়ার জননিরাপত্তামন্ত্রণালয় এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।এ প্রতিক্রিয়া প্রকাশ করেছে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ।

উত্তর কোরিয়ার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে নিন্দা করেছে মন্ত্রণালয়।উত্তর কোরিয়া ত্যাগীদেরকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া ব্যবহার করছে বলেও মন্ত্রণালয় অভিযোগ করেছে।