১৫ তলা থেকে পড়েও রক্ষা!
নিউজিল্যান্ডে ১৫ তলা থেকে পড়েও বেঁচে গেছেন এক ব্রিটিশ নাগরিক। দেশটির অকল্যান্ডে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
টম স্টিলওয়েল নামের ওই ব্যক্তি তার এপার্টমেন্ট ব্লকে প্রতিবেশির বেলকনি থেকে পড়ে সৌভাগ্যক্রমে বেঁচে যান।
প্রতিবেশির বেলকনি থেকে নিজের বেলকনিতে নামার চেষ্টা করতে গিয়ে ঘটে এ বিপত্তি।
তার বন্ধুরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে স্টিলওয়েলের হাড় ভেঙে গেছে এবং দেহের অভ্যন্তরে সে কিছু আঘাত পেয়েছে।এছাড়া তার আর তেমন কিছু হয়নি এবং সে ভাল আছে।
