২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

নিউ জিল্যান্ডে এক নারীর গর্ভে এক বালকের সন্তানধারণের খবরে ওই নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে নতুন আইন করা হবে কি না তা নিয়ে আলোচনা চলছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jun 2013, 12:48 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

সংবাদ মাধ্যমগুলো নিউ জিল্যান্ড হেরাল্ডের খবর উদ্ধৃত করে জানিয়েছে, অকল্যান্ডের ৩৬ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে ১১ বছরের বালককে যৌন নিপীড়ণের ঘটনা ঘটেছে। শিশুটি ওই নারীর সন্তানের বন্ধু।

ছেলেটির স্কুলের প্রধান নিউ জিল্যান্ড হেরাল্ডকে বলেন, বাচ্চাটির কাছে একথা শুনে তিনি খুবই মর্মাহত হন।

দুই মাস আগে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবজাতককে নিজেদের দায়িত্বে নেন।

বিষয়টি নিয়ে তারা আদালতে একটি মামলাও চালাচ্ছেন।

নিপীড়ণের শিকার শিশুটিকে বিশেষ সেবা দিচ্ছে সরকার।

এ খবর প্রকাশের পর নারীর বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ আনার দাবি তোলে একটি মানবাধিকার সংগঠন।

উদ্ভূত পরিস্থিতিতে দেশটির বিচারমন্ত্রী জুডিথ কোলিনস বলেন, “এ ঘটনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। আইন সংশোধনের প্রয়োজন আছে কি না সে বিষয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।”

নিউ জিল্যান্ডে শুধু পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয় এবং কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে।

তবে কোনো নারী কোনো পুরুষকে যৌন নিপীড়ণ করলে সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।