২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে দমনাভিযানের প্রতিবাদে ধর্মঘট

তুরস্কে চলমান সরকার-বিরোধী বিক্ষোভে পুলিশী দমনাভিযানের প্রতিবাদে একদিনের ধর্মঘট ডেকেছে শ্রমিক ইউনিয়নগুলো।শনিবার অভিযান চালিয়ে গেজি পার্ক খালি করার প্রতিবাদে এ ধর্মঘট ডেকেছে দুটি শ্রমিক ইউনিয়ন ফেডারেশন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 12:10 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

রাজধানী আঙ্কারায় পুলিশ জলকামান নিয়ে প্রায় ১ হাজার ইউনিয়ন কর্মীর বিরেক্ষাভ ছত্রভঙ্গ করার চেষ্টা নেয়।আঙ্কারার কেন্দ্রীয় কিজিলে এলাকায় পুলিশ কর্মকর্তারা মেগাফোন ব্যবহার করে কর্মীদেরকে পদযাত্রা থামাতে বলে।অন্যথায় শক্তি প্রয়োগ করা হবে বলে শাসানো হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান শনিবার অভিযান চালিয়ে পার্ক খালি করার পক্ষে সাফাই গেয়েছেন।রোববারও ইস্তান্বুলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছে।

‘দ্য কনফেডারেশন অব পাবলিক ওয়ার্কার্স ইউনিয়ন’(কিইএসকে) এবং ‘কনফেডারেশন অব প্রগ্রেসিভ ট্রেড ইউনিয়ন’(ডিআইএসকে)আরো তিন পেশাজীবী সংগঠনকে নিয়ে পুলিশের সহিংসতা অবসানের দাবিতে একদিনের এ কর্মবিরতি আহ্বান করেছে।

সোমবার বিকালে ইস্তান্বুলে আরো সমাবেশ এবং পদযাত্রা করার পরিকল্পনা নেয় শ্রমিক ইউনিয়নগুলো।গেজি পার্ক এখন বিক্ষোভকারী মুক্ত।পুলিশ পার্কের প্রবেশপথে পাহারায় আছে।পুলিশের দমনাভিযানে প্রায় ৫০০ মানুষ আটক হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।

ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজি পার্কের গাছ কেটে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছিল সরকার। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৮ মে পার্কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে প্রতিবাদকারীরা। কিন্তু সরকার তাদের দাবি অগ্রাহ্য করলে প্রতিবাদ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়।

চিকিৎসাকর্মীদের হিসাবমতে, বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত ৫ হাজার মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে অন্তত ৪ জন।