স্নোডেনের সুরক্ষার দাবিতে হংকং এ সমাবেশ
শনিবার হংকংয়ে কয়েকশ অধিকার আইনজীবী ও রাজনৈতিক কর্মী এডওয়ার্ড স্নোডেন এর সুরক্ষার দাবিতে সমাবেশ করেছে।যিনি ইন্টারনেট ও ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার বিষয়টি ফাঁস করে দিয়েছেন। হংকংয়েরই কোথাও স্নোডেন লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
জনতা মার্কিন কনস্যুলেট এর বাইরে সমাবেশ করে চীন এবং হংকং এর উদ্দেশে গোয়েন্দা কর্মসূচির অভিযোগের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।“ওবামা কে গ্রেপ্তার করো, স্নোডেন কে ছেড়ে দাও” স্লোগানও দিচ্ছিল তারা।
“স্নোডেন এর সঙ্গে বিশ্বাসঘাতকতা, স্বাধীনতার সঙ্গেই বিশ্বাসঘাতকতা”,“ বড় ভাই তোমাকে পাহারা দিচ্ছে” এবং “ওবামা তোমার মেইল পড়ছে” এ সমস্ত লেখা ব্যানার ওড়াচ্ছিলো অনেকেই।
অনেকে স্নোডেন এর পক্ষে বাঁশী বাজিয়েছে।স্নোডেন, সিআইএ’র সাবেক চুক্তিভিত্তিক এই কর্মকর্তা মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নজরদারি কর্মকান্ডের তথ্য ফাঁস করার কথা স্বীকার করেছেন।
হংকং এর শীর্ষ নির্বাহী নেতা লিউং চুন-ইং স্নোডেন এর ঘটনায় শনিবার রাতে তার প্রথম মন্তব্যে বলেন, প্রচলিত/প্রতিষ্ঠিত আইনের মাধ্যমেই সরকার বিষয়টি সামাল দেবে।
