২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কট্টরপন্থার বিরুদ্ধে মধ্যপন্থার জয়’ হয়েছে: রুহানি

ইরানে গত ১৪ জুনের ১১তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী মধ্যপন্থী ধর্মীয় নেতা হাসান রুহানি সপ্রশংস উক্তিতে বলেছেন, ‘এ জয় কট্টরপন্থার বিরুদ্ধে মধ্যপন্থার জয়’।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

কট্টরপন্থী প্রার্থীদের পেছনে ফেলে ৫০ শতাংশেরও বেশি ভোটে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদেরি উত্তরর্সূরি নির্বাচিত হয়েছেন রুহানি।এতে করে দ্বিতীয় দফা ভোটের সম্ভাবনা এড়াতে পেরেছেন তিনি।

নির্বাচনে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একমাত্র রুহানিই ছিলেন মধ্যপন্থী, বাকিরা সবাই কট্টরপন্থী হিসেবেই পরিচিত।

বিবিসি জানায়, ৬৪ বছর বয়সী রুহানি বলেছেন, আল্লাহর কাছে শুকরিয়া যে আরো একবার ইরানে বিচক্ষণতা এবং মধ্যমন্থার জয় হল।এ জয় কট্টরপন্থার বিরুদ্ধে মধ্যপন্থা, বিচক্ষণতা এবং পরিপক্কতার জয়।”

তবে তিনি বলেন, “যারা গণতন্ত্রের কথা খোলা আলোচনার কথা বলে তাদের উচিত ইরানের জনগণের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আলোচনা করা এবং দেশটির অধিকারের বিষয়গুলোকে স্বীকৃতি দেয়া।” পাঁচ কোটি ভোটের মধ্যে ৫২ লাখেরও বেশি ভোট গণনার পর রুহানির পক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রুহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী ইরানের রাজধানী তেহরানের কট্টরপন্থী মেয়র মোহাম্মদ বাকের কালিবাফ পেয়েছেন মাত্র ১৭ দশমিক ৩৩ শতাংশ ভোট । চলতি সপ্তাহের প্রথমদিকে সংস্কারবাদী প্রার্থী মোহাম্মদ রেজা আরেফ রোহানির পক্ষে নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রোহানির পালে জোর হাওয়া লাগে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও আলী আকবর হাশেমি রাফসানজানি তার হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।