২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র স্নোডেনকে আটক করবে : এফবিআই

গোপন শীর্ষ গোয়েন্দা নজরদারীর কর্মসূচীর বিস্তারিত ফাঁস করার দায়ে সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে ধরতে সাড়াশি অভিযান চালানো হবে বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভিস্টিগেশনের (এফবিআই) পরিচালক রর্বার্ট মুলার বলেছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jun 2013, 08:39 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রের প্রতিনিধি পরিষদের জুডিসিয়াশি কমিটির সামনে মুলার স্নোডেনের নাম না নিয়ে এ কথা বলেন।

পরিকল্পনা ফাঁসের বিষয়ে একটি অপরাধ তদন্ত শুরু করা হচ্ছে বলে মুলার নিশ্চিত করেছেন। ইন্টারনেটে ও ফোনের তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রচেষ্টার বিষয়ে সংবাদপত্রের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জুডিশিয়ারি কমিটির সামনে মুলার বলেন, “এই ফাঁসের জন্য দায়ী ব্যক্তিকে ধরার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।”

“এই পরিকল্পনা ফাঁস হওয়ায় আমাদের জাতির ও আমাদের নিরাপত্তার প্রভূত ক্ষতি হয়েছে,” বলেন তিনি।

এনএসএ’র সাবেক ঠিকাদার ও সিআইএ’র সাবেক কারিগরি কর্মী স্নোডেন ব্রিটিনের গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের কাছে এনএসএ’র গোপন শীর্ষ কর্মসূচী ফাঁস করেছেন বলে গত সপ্তাহে স্বীকার করেন।

এনএসএ গোপন গোয়েন্দা কর্মসূচীর আওতায় বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট কোম্পানি গুগুল ও ফেইবুকের মতো অন্যান্য নয়টি কোম্পানির ফোন ও অন্যান্য তথ্য রেকর্ড করছে বলে স্নোডেনের দেয়া তথ্যে বিশ্ব প্রথমবারের মতো জানতে পারে। এনএসএ’র এই কাজ মানবাধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারের লঙ্ঘণ বলে যুক্তরাষ্ট্রে ও বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।

গোয়েন্দা প্রতিবেদনটি ফাঁসের আগেই স্নোডেন হংকংয়ে চলে যান। বুধবার সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি চীনা শাসনাধীন হংকংয়ে থেকেই যুক্তরাষ্ট্রে হস্তান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি লড়াই করবেন।