ডায়াবেটিসের ঝুঁকি কমায় স্বল্প সময়ের পায়চারি
প্রতিবেলা খাবার গ্রহণের পর নিয়মিত ১৫ মিনিট হাঁটলে তা বয়স্ক মানুষদের টাইপ-২ ডায়বেটিসের ঝুঁকি কমায় বলে জানানো হয়েছে নতুন এক গবেষণায়।
লম্বা পথ হাটলে যেমন তা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে তেমনি খাওয়ার পরে সামান্য হাঁটাও একই ফল দেয়।যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, খাবার গ্রহাণের পর উচ্চমাত্রার ব্লাড সুগার টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই খাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্রামে যাওয়াটা বিপজ্জনক।
