২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুসাইরে সামরিক অভিযানের নিন্দায় যুক্তরাষ্ট্র

সিরিয়ার কুসাইরে সেনাবাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।সিরিয়া বাহিনী তুমুল লড়াইয়ের পর বুধবার শহরটি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

সামরিক অভিযানে কুসাইর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিবিসি’র একটি দল কুসাইর শহর পরিদর্শনে গিয়ে একে একটি ধ্বংসপ্রাপ্ত শহরের রূপে দেখতে পায়।

শহরটিতে পতাকা উড়িয়েছে সিরিয়া বাহিনী।হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে নিয়ে সেনাবাহিনীর ১৭ দিনের হামলার পর লেবানন সীমান্তবর্তী এ শহরটি সরকারের দখলে আসে।

কুসাইরে সেনাবাহিনীর এ আক্রমণ এবং ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলাদের বদৌলতে সিরিয়া সরকার এ জয় পেয়েছে।

হিজবুল্লাহ এবং ইরানকে সিরিয়া থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, “হিজবুল্লাহ যোদ্ধা সহযোগে লড়াই থেকে এটি স্পষ্ট যে, সিরিয়ার সরকারি বাহিনী একা কুসাইর শহর বিদ্রোহীদের দখলমুক্ত করতে সক্ষম না। এজন্যই তারা ইরান এবং হিজবুল্লাহর ওপর নির্ভর করেছে।”