স্পট ফিক্সিং: ফেঁসে যাচ্ছেন রাজ কুন্দ্রা
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রা আইপিএলে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার ১০ ঘণ্টারও বেশি সময় রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তার পাসপোর্টও জব্দ করেছে পুলিশ।
রাজস্থান রয়্যালসের চার মালিকের মধ্যে দুজন রাজ কুন্দ্রা-শিল্পা শেঠি দম্পতি। আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গত মাসে শান্তকুমারন শ্রীশান্তসহ রাজস্থানের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করে পুলিশ।
