হাওয়াইয়ে ভূমিকম্প
হাওয়াই দ্বীপের উপকূলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে মঙ্গলবারের এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমন কি দ্বীপটিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
হাওয়াইয়ের গভর্নরের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, হাওয়াইয়ের বড় দ্বীপ পাহালার ৩৩ মাইল দক্ষিণপূর্বে প্রশান্ত মহাসাগরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
গভর্নরের মুখপাত্র নিল আবেরক্রম্বি জানান, হাওয়াইয়ের ওই বড় দ্বীপ এবং মাউয়িতে ওই ভূমিকম্প হয়েছে। তবে সেখানকার কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির কোনো খবর জানায়নি।
