ওকলাহোমায় টর্নেডোয় নিহত ১৩
বন্যা এবং টর্নেডোয় পর্যদুস্ত যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় শুক্রবারের তান্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
গত কিছুদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে আসছে ওকলাহোমা। এরই মধ্যে ৫ টি টর্নেডো ও আকস্মিক বন্যায় বিধ্বস্ত হয়েছে রাজ্যটি।সর্বশেষ টর্নেডো বয়ে যায় শুক্রবার।
রাজ্যটির চীফ মেডিকেল এক্সামিনার অফিস রোববার নিহতের সংখ্যা ১৩ এবং আহতের সংখ্যা ১০ বলে জানিয়েছে।নিহতদের মধ্যে ৪ শিশু রয়েছে।
ওকলাহোমা নগরীর উপকণ্ঠ মুরে ভয়াবহ টর্নেডোর আঘাতে ২৪ জনের প্রাণহানি ও ব্যাপক এলাকা বিধ্বস্ত হওয়ার দু’সপ্তাহের কম সময়ের মধ্যে নতুন করে এ টর্নেডো হল।
টর্নেডোর কারণে ওকলাহোমায় যানজট দেখা দেয়াসহ বিদ্যুৎ ও জরুরি সেবার অভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
