তাইওয়ানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
তাইওয়ানে রোববার ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাইওয়ানি গণমাধ্যমে জানানো হয়েছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র তাইওয়ানের উত্তরাঞ্চলীয় শহর তাইচুঙ থেকে ২৪ মাইল দক্ষিণপুবে ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
ভূমিকম্পে তাইওয়ানের রাজধানী তাইপেও কেঁপে উঠে।
তাইপের এক বাসিন্দা বলেন, “পুরো বাড়িটা কেঁপে উঠলেও কোনো কিছু পড়ে যায়নি।”
তাইওয়ান টেলিভিশনে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে তাইওয়ানের মধ্যাঞ্চলে একটি গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে্ এর বাইরে বিস্তারিত কিছু জানানো হয়নি। কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি।
৬ দশমিক ৫ মাত্রার মতো ভূমিকম্পে প্রায়ই মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
তাইওয়ান দ্বীপটি প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প প্রবণ এলাকা ‘আগ্নেয় বলয়ের’ কাছাকাছি অবস্থিত।
