২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ড্রোন হামলা, নিহত ৭

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান (ড্রোন) হামলায় সাত জন নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Jun 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

নিহতরা সন্দেহভাজন আল কায়েদা জঙ্গি বলে রয়টার্সের খবরে জানানো হয়।

ইয়েমেনের স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, শনিবার আল মাহফাদ জেলায় দুটি গাড়িতে চড়ে ওই সাত ব্যক্তি গন্তব্যের দিকে যাচ্ছিলেন, যেখানে  আল কায়েদার শক্ত অবস্থান রয়েছে।

ড্রোন হামলা নিয়ে সমালোচনার মুখে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তার দেশ কোনো ‘গুরুতর হুমকির মুখে’ পড়লেই কেবল ড্রোন হামলা চালানো হবে।

ওবামার ওই বক্তব্যের  নয় দিনের মাথায় ইয়েমেনে এ হামলা হলো।

বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অনেক বেসামরিক মানুষ নিহত হওয়ায় তীব্র সমালোচনার মুখে রয়েছে ওবামা প্রশাসন।