ভারতে বেড়েছে জ্বালানি তেলের দাম
ভারতের সর্ববৃহৎ তেল শোধনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন খুচরা পেট্রল ও ডিজেলের মূল্য বাড়িয়েছে। শনিবার থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
শুক্রবার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে ডলারের বিপরীতে রুপির অবনমন হওয়ার পরিপ্রেক্ষিতে তেলের দাম বাড়ানো হয়েছে।
শনিবার থেকে ওই প্রতিষ্ঠানটি প্রতি লিটার পেট্রলে ১ দশমিক ৪ ভাগ এবং প্রতি লিটার ডিজেলে ১ দশমিক ১ ভাগ বাড়তি মূল্য কার্যকর করেছে।
ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত তিনটি খুচরা জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান আইওসি, ভারত পেট্রলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশনের একযোগে দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ভারত সরকার ভর্তুকি দেয়া ডিজেলে প্রতিমাসে প্রতি লিটারে ১ সেন্ট করে বাড়ানোর বিষয়টি অনুমোদন করে।
