সিরিয়ায় যুদ্ধরত মার্কিন নারী নিহত
সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত যুক্তরাষ্ট্রের এক নারীকে হত্যা করেছে।তার পরিবার একথা জানিয়েছে।
সিরিয়ার সরকারি টেলিভিশন জানায়, নিহত ৩৩ বছর বয়সী মার্কিন নারী নিকোল ম্যান্সফিল্ড যুক্তরাষ্ট্রের মিশিগানের নাগরিক। ৫ বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আল-কায়েদার সঙ্গে জড়িত আল-নুসরা ফ্রন্টের হয়ে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছিলেন তিনি।কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি তার পরিবার।
