২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার হুঁশিয়ারি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো বিমান হামলা হলে এর জবাব দেবে দামেস্ক।লেবানিজ আল-মানার টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আসাদ এ হুঁশিয়ারি দেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

তিনি বলেন, “আমাদের সঙ্গে যোগাযোগকারী সবপক্ষকে আমরা বলেছি যে আগামীতে ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাব দেব আমরা।”

আসাদ বৃহস্পতিবার আল মানার টিভিতে রাশিয়া থেকে এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা বললেও এ ধরনের কোনো চালানের খবর নিশ্চিত করেননি।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হলে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল।লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের হাতে অস্ত্র সরবরাহ ঠেকাতে ইসরায়েল এর আগে সিরিয়ায় হামলা চালিয়েছে।