২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় তুমুল লড়াই, আরো রাসায়নিক হামলা

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 May 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সিরিয়ার সীমান্ত শহর কুসাইর এবং রাজধানী দামেস্ক ঘিরে সোমবার তুমুল লড়াই ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে বিদ্রোহী এলাকাগুলোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর আরো রাসায়নিক অস্ত্র হামলারও খবর পাওয়া যাচ্ছে।

সিরিয়ার সামরিক বাহিনী দামেস্কের পূর্বাঞ্চলের শহরতলীতে বিমান ও গোলা হামলা চালাচ্ছে। রাজধানীর ৮০ কিলোমিটার উত্তরে আল-নাবাকের আশেপাশে শোনা যাচ্ছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ।

লড়াইয়ের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে হোমস শহরে যাওয়ার উত্তরমুখী একটি মহাসড়ক। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ একথা জানিয়েছে।

বিরোধী আন্দোলনকর্মীরা বলছে, লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সহায়তায় সিরিয়ার সেনারা কুসাইরে জোর হামলা চালাচ্ছে।এ শহরে হিজবুল্লাহ গেরিলাদের হামলা প্রতিবেশী লেবাননে নতুন করে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

রোববার লেবাননের রাজধানী বৈরুতের শিয়া এলাকায় দুটো রকেট হামলা হয়েছে।দক্সিণ লেবানন থেকে ইসরায়েলেও ছোড়া হয়েছে রকেট।

দামেস্কর পূর্বাঞ্চলীয় শহর হাসরাতার বেশিরভাগই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।সেখানে রতভর রাসায়নিক হামলার শিকার হয়েছে বেশ কিছু মানুষ।ভিডিও ফুটেজে বড় একটি কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে লোকজনকে।তবে ভিডিওটি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।

সিরিয়ার গৃহযুদ্ধ তিনবছরে গড়িয়েছে।লড়াইয়ে লিপ্ত পক্ষগুলো একে অপরের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ করছে।ফ্রান্সের লা মন্ডে নিউজপেপার সোমবার প্রথম এপ্রিলে আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র হামলার খবর ছেপেছে।