২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দুটি মালবাহী ট্রেনে সংঘর্ষ, আহত ৭

যুক্তরাষ্ট্রে একটি রেল সংযোগ পথে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে সাতজন আহত হযেছে। লাইনচ্যুত একটি ট্রেনের আঘাতে একটি মহাসড়কের ওভারপাস ধসে পড়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 May 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

শনিবার ভোরে মিসৌরির দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মিসৌরির স্কট কাউন্টির শেরিফ রিক ওয়াল্টার এক বিবৃতিতে জানিয়েছেন, আহত সাত জনের মধ্যে দুইজন রেলকর্মী ও অপর পাঁচজন বিধ্বস্ত হওয়া ওভারপাসের ওপরে থাকা দুটি গাড়ির যাত্রী, এদের সবার অবস্থা আশঙ্কাজনক।

শেরিফ দপ্তরের কর্মকর্তা ক্লে স্লিপস জানান, “একটি ট্রেন আরেকটির মাঝামাঝি আঘাত করলে আঘাতপ্রাপ্ত ট্রেনটি লাইনচ্যুত হয়ে একটি মহাসড়কের ওভারপাসের পিলারে যেয়ে আঘাত করে, আর তাতে ওভারপাসটি বিধ্বস্ত হয়।”

দুটি আলাদা কোম্পানির পরিচালনাধীন ট্রেনদুটির সংঘর্ষে আগুন ধরে যায় বলেও জানান তিনি। একটি ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল চুইয়ে পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঠিক এক সপ্তাহ আগে কনেকটিকাটে দুটি কম্যুটার ট্রেনের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের আবার ট্রেন দুর্ঘটনা ঘটলো। এছাড়া বৃহস্পতিবার ওয়াশিংটন রাজ্যে একটি ট্রাকের আঘাতে একটি মহাসড়ক ব্রিজের অংশবিশেষ ধসে পড়ে।

পরপর এসব দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।