২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসি’র কাছে সিরিয়ায় গ্যাস হামলার প্রমাণ

সিরিয়ায় গত মাসে রাসায়নিক অস্ত্র হামলার প্রমাণ বিবিসি’কে দেখিয়েছে প্রত্যক্ষদর্শীরা।হামলার বর্ণনা দেয়ার পাশাপাশি ভিডিও দেয়া হয়েছে বিবিসি’কে।যেগুলো দৃশ্যত সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার নিশ্চিত খবর বলেই মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বিবিসি’র এক সংবাদদাতা উত্তরাঞ্চলীয় সারাকেব শহর পরিদর্শনকালে প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি হেলিকপ্টার থেকে বিষাক্ত গ্যাসভর্তি অন্তত দুটি রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়েছে।

২৯ এপ্রিলে আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমের এ শহরটি সরকারি বাহিনীর গোলা ও বোমা হামলার শিকার হয়েছে।স্থানীয় হাসপাতালের ডাক্তাররা বিবিসি’র সংবাদদাতা আয়ান পনেলকে বলেন, তারা শ্বাসকষ্টে ভোগা ৮ জনকে হাসপাতালে ভর্তি করেছেন।তাদের কেউ কেউ বমি করছিল্।এক নারী পরে মারা যায়।

বিষাক্ত গ্যাস হামলার এ সমস্ত লক্ষণের বর্ণনা আরো পরিষ্কার হয়ে ধরা পড়েছে বিবিসি’র কাছে দেয়া বেশ কিছু ভিডিও তে। তবে ভিডিওগুলোর সত্যাসত্য নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।হামলাস্থল থেকে সংগৃহীত নমুনা নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও তুরস্কে পরীক্ষা চলছে।

রাসায়নিক হামলার অভিজ্ঞতার বর্ণনায় খতিব নামের এক সিরীয় বিবিসি কে বলেন, “অবস্থাটা ভয়াবহ ছিল।শ্বাসরুদ্ধকর একটা গন্ধ ছিল।যা শুঁকা যায় না।আমি দেখতেও পাচ্ছিলাম না। তিন/চার দিন ধরে আমি কিছু দেখতে পাইনি।” হামলার শিকার হন খতিবের স্ত্রীও।

ওই নারীর চিকিৎসক জানান, তার যে লক্ষণ দেখা গেছে তাতে এটি অরগ্যানোফসফেট এর বিষক্রিয়া বলেই মনে করছেন তিনি।এর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অত্যন্ত জোরালোভাবেই নাকচ করেছে।যুক্তরাস্ট্র বলে আসছে সিরিয়ায় সত্যিই রাসায়নিক অস্ত্র হামলা হয়ে থাকলে দেশটিতে বিদেশি আগ্রসণ চালানোর পট প্রস্তুত হবে।

তবে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র হামলার যে গোয়েন্দা তথ্য এ পর্যন্ত পাওয়া গেছে তা অকাট্য প্রমাণ হিসাবে যথেষ্ট নয়।