২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে `বলপ্রয়োগ’ করে ভূমি অধিগ্রহণ বন্ধে নির্দেশ

এরপর থেকে জোরপূর্বক কোনো ভূমি অধিগ্রহণের ঘটনা ঘটলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে নির্দেশনাটিতে ঘোষণা করা হয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 May 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বলপ্রয়োগ করে অবৈধ ভূমি অধিগ্রহণ বন্ধের আহ্বান জানিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে চীনের ভূমি মন্ত্রণালয়। জোর করে ভূমি অধিগ্রহণ চীনে জন অসন্তোষের অন্যতম প্রধান কারণ।

বুধবার রাষ্ট্রীয় পিপলস ডেইলি সংবাদপত্র এ খবর জানিয়েছে।

ভুমি অধিগ্রহণ নিয়ে কয়েকটি সহিংস ঘটনার জেরে ভূমি মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে দৈনিকটি।

এতে ভূমি অধিগ্রহণের প্রচলিত পদ্ধতির পুনপরীক্ষা করে একে মানসম্পন্ন করার জন্য স্থানীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এরপর থেকে জোরপূর্বক কোনো ভূমি অধিগ্রহণের ঘটনা ঘটলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে নির্দেশনাটিতে ঘোষণা করা হয়।

আঞ্চলিক কর্তৃপক্ষকে বর্তমান ভূমি ব্যবস্থাপনা নিয়ে জন অসন্তোষের কারণ গভীরভাবে খতিয়ে দেখে অসন্তোষ সমাধানে নীতি নির্ধারণের পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। নতুন নীতিতে কৃষকরা যেন ঠিকমতো ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে।

চীনে প্রতি বছর প্রায় ৯০ হাজার সামাজিক অস্থিরতার ঘটনা ঘটে। এর দুই-তৃতীয়াংশ ঘটনাই ভূমি সংক্রান্ত অসন্তোষ থেকে তৈরি হয়।

চীনা সরকার ধারাবাহিকভাবের অবৈধ ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাতে অল্পই কাজ হয়েছে।