২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বদল

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী বিষয়ক কট্টরপন্থি মন্ত্রী কিম কিওক-সিককে সরিয়ে দিয়ে তার স্থলে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসাবে জাং জং-ন্যামকে নিয়োগ দিয়েছেন দেশটির নেতা কিম জং-উন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 May 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সাম্প্রতিক সময়ে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদলের যে উদ্যোগ কিম নিয়েছেন তার আওতায়ই সরানো হয়েছে কিম কিওক সিককে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানিয়েছেন ৫৫ বছর বয়সী নতুন প্রতিরক্ষামন্ত্রী জাং উত্তর কোরিয়ার রাজনীতিতে স্বল্প পরিচিত।তবে পূর্বসূরির চেয়ে তার বয়স কম।

কিম কিওক-সিককে গত নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল। তার আমলেই ২০১০ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার একটি সীমান্তবর্তী চৌকিতে হামলা চালায়।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পিপলস আর্মড ফোর্সেস মন্ত্রণালয় হিসেবে পরিচিত এবং শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন এটিকে নিয়ন্ত্রণ করে।সে হিসাবে জাং জং এর পদবী হচ্ছে ‘মিনিস্টার অব দ্য পিপলস আর্মড ফোর্সেস’।

২০১১ সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসা কিম জং-উন নিজের ক্ষমতা শক্তিশালী করার জন্য সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে ব্যাপক রদবদল করছেন।

আর তাই কিম কিওক-সিককে সরিয়ে দেয়াটা দেশটির সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ আরো শক্তিশলী করার পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা।