২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় নিহত ১৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কুররাম অঞ্চলে ধর্মীয় দল আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে বোমা হামলায় সোমবার অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 May 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

জামিয়াত উলেমা-ই-ইসলামের(জেইউআই) ডাকা সমাবেশে এ হামলায় আরো ৪০ জন আহত হয়। তিনটি বড় রাজনৈতিক দলকে লক্ষ্য করে চালানো হামলায় এপ্রিল থেকে ৭০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে পাকিস্তানের তালেবানরা।

এতে করে প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালাতে পারছে না দলগুলোর বিশিষ্ট প্রার্থীরা।জঙ্গি গ্রুপগুলো ১১ মে’র নির্বাচন বানচাল করতে মধ্যপন্থি দলগুলোর ওপরই বেশি হামলা চালাচ্ছে।

এক কর্মকর্তা বলেছেন, সমাবেশে এক আত্মঘাতী বোমা হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। হামলার দায় কেউ স্বীকার করেনি।

কুররাম অঞ্চলের আরেক নির্বাচনী আসনের জেইউআই প্রার্থী মৌলানা আইনুদ্দিন শাকির বলেছেন, এ হামলা পেছনে তালেবানরা জড়িত বলে তিনি মনে করেন না।

কারণ, তালেবানদের কাছ থেকে তারা কোনো হুমকি পাননি বলে জানান তিনি।