২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে নেতানিয়াহু-আব্বাস, আলোচনার সম্ভাবনা নেই

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পৃথক সফরে বর্তমানে চীন অবস্থান করলেও তাদের মধ্যে আলোচনার কোনো সম্ভাবনা নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 07:51 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

তবে পৃথকভাবে দুই নেতাই চীনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

চীনের কর্মকর্তারা জানিয়েছে, যদি দুই নেতা আলোচনায় বসতে চান তবে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে সম্মত রয়েছে।

অবশ্য দুই নেতার একই সময়ে একই শহরে থাকার কোনো সম্ভাবনা নেই।

রোববার বেইজিং পৌঁছেছেন মাহমুদ আব্বাস। অপরদিকে সাংহাইয়ে সফর শেষে সোমবার চীনা রাজধানীতে যাবেন নেতানিয়াহু।

মাহমুদ আব্বাস বলেছেন, তার এই সফরে তিনি আলোচনার পথে ফিলিস্তিনের ওপর ইসরায়েল যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন সেসব বিষয় নিয়ে চীনের নেতাদের সঙ্গে আলোচনা করবেন এবং চীনের প্রতি ফিলিস্তিনের অর্থনীতির জন্য বাধা সৃষ্টিকারী ওইসব প্রতিবন্ধকতা দূর করার জন্য ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ককে ব্যবহারের আহ্বান জানাবেন।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, চীন সফরে নেতানিয়াহু বেশকিছু বাণিজ্যচুক্তি সই করবেন। পাশাপাশি ইরান বিষয়েও আলোচনা করবেন।

সোমবার মাহমুদ আব্বাস চীনের প্রেসিডেন্ট জিংপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে সাক্ষাৎ করবেন।

ছয় বছররে মধ্যে ইসরায়েলি প্রেসিডেন্ট হিসেবে নেতানিয়াহুর এটি প্রথম চীন সফর।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা নিয়েও নেতানিয়াহু চীনের সঙ্গে আলোচনা করবেন বলে ইসরায়েল জানিয়েছে।

যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। কিন্তু পশ্চিমা বিশ্বের সন্দেহ ইরান এই কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র নির্মাণের চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, ইরানের তেল-এর অন্যতম বড় ক্রেতা চীন।