২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীদের গুলিতে নিহত ৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীদের গুলিতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 May 2013, 08:34 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

দেশটিতে সহিংসতা বন্ধে মালয়েশিয়ায় মুসলিম বিদ্রোহীদের সঙ্গে থাই সরকারের শান্তি আলোচনার ২ দিন পর এই ঘটনা ঘটল।
থাইল্যান্ডের পাত্তানি প্রদেশের একটি দোকানে বুধবার চার অস্ত্রধারী মটরসাইকেলে করে এসে হামলা চালায়। ওই হামলাস্থলটি সেনা তল্লাশি চৌকি থেকে মাত্র ৫শ’ মিটার দূরে অবস্থিত।
নিহতদের মধ্যে ৫ জন বৌদ্ধ এবং ১ জন ইসলাম ধর্মানুসারী বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পাত্তানি প্রদেশের এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “হামলাকারীরা দোকানটিতে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করে। যাওয়ার সময় তারা ‘নিষ্পাপের জন্য প্রতিশোধ’ লেখা একটি কাগজ ফেলে যায়।”
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংস্থাগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে।