হামলা পরিকল্পনার অভিযোগে ইতালিতে ছয় মুসলিম অভিযুক্ত
ইতালি ও যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা করছে এমন অভিযোগে ছয় মুসলিম ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইতালি পুলিশ। অভিযুক্ত ছয়জনকে একটি জঙ্গি সংগঠনের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
ইতালির ক্যারাবিনিয়েরি সেনাপুলিশ জানিয়েছে, এই ছয়জন সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পরিকল্পনা করছে বলে সন্দেহ করা হচ্ছে।
অভিযুক্তরা ইতালির লম্বার্দি, সিসিলি ও পুগলিয়ায় এবং অন্তত একজন বেলজিয়ামে আছে বলে ধারণা করছে পুলিশ।
