অল্পের জন্য বেঁচে গেলেন সিরিয়ার প্রধানমন্ত্রী
অল্পের জন্য বোমা হামলা থেকে রক্ষা পেয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হালকি। সোমবার দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে আল হালকির গাড়িবহরকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।
ল্পের জন্য বোমা হামলা থেকে রক্ষা পেয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হালকি। সোমবার দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে আল হালকির গাড়িবহরকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় মাজ্জেহ এলাকায় সকাল ৯ টার দিকে হালকির গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, হামলায় প্রধানমন্ত্রীর এক দেহরক্ষী এবং ৫ পথচারী নিহত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন হতাহতের খবর জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
টিভিতে বলা হয়, “আল-মাজ্জেহ এলাকায় সন্ত্রাসী হামলায় ঘটা বিস্ফোরণের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর গাড়িবহর।কিন্তু ড. ওয়ায়েল আল হালকি ভাল আছেন। তিনি আহত হননি।”
হামলাটি আত্মঘাতী বোমা হামলা নাকি পেতে রাখা বোমার বিস্ফোরণ ছিল তা স্পষ্ট জানা যায়নি।
সিরিয়ার আল ইখবারিয়া টিভি পরবর্তীতে হালকির ভিডিও ফুটেজ দেখিয়েছে।রাষ্ট্রীয় টিভিতেও হালকির একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেয়া হয়।এতে তাকে শান্ত এবং স্বাভাবিক দেখা গেছে।সাক্ষাৎকারে তিনি মাত্রই অর্থনৈতিক কমিটির একটি বৈঠকে শেষ করার কথা জানান।
সিরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটেছে।তবে এর আগের একটি খবরে হামলাটিকে আত্মঘাতী বোমা হামলা বলে উল্লেখ করা হয়েছে।
হামলার পরপরই একটি বাস এবং কারে আগুন ধরে যায় বলে জানিয়েছেন আন্দোলনকর্মীরা।
মাজ্জেহ এলাকাটি সরকার নিয়ন্ত্রিত এবং সেখানে একটি সামরিক বিমানবন্দর আছে।শাসকগোষ্ঠীর প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এলাকা এটি।
রাজধানীর সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে এটিই সর্বসম্প্রতিক বোমা হামলার ঘটনা।
সিরিয়া বাহিনী এবং বিদ্রোহীরা কয়েকমাস ধরে দামেস্কর আশেপাশে লড়াই করে আসছে। কিন্তু কোনো পক্ষই জয় পাচ্ছে না।
