২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা

দক্ষিণ ইসরায়েলে চালানো রকেট হামলার জবাবে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি জঙ্গিদের একটি অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Apr 2013, 07:34 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রোববার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠি ডেমক্রেটিক ফ্রন্ট জানিয়েছে, দক্ষিণ গাজার রাফায় তাদের একটি প্রশিক্ষণ শিবিরে হামলাটি চালানো হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি।

গাজা থেকে নিক্ষিপ্ত রকেটটি দক্ষিণ ইসরায়েলের একটি ফাঁকা মাঠে বিস্ফোরিত হওয়ায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র।

রকেট হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

গাজা ভূখণ্ড থেকে রকেট হামলা বন্ধ করতে গত নভেম্বরে এক ব্যাপক অভিযানে নামে ইসরায়েলি সেনাবাহিনী। আট দিনের ওই অভিযানে গাজায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়।

আট দিন তীব্র লড়াইয়ের পর দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু এরপরও কিছু দিন পরপরই গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ও ইসরায়েলে পক্ষ থেকে গাজায় পাল্টা হামলা চালানো হচ্ছে।