২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে মেয়রকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা, নিহত ১০

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একজন স্থানীয় মেয়রের ওপর চালানো চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 08:40 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাওয়ে আগামী ১৩ মে অনুষ্ঠিতব্য এক নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে একটি দল ফিরে আসার পথে বৃহস্পতিবার এই চোরাগোপ্তা হামলা চালানো হয়।

এ হামলার ঘটনায় নুনুনগান শহরের মেয়র আবদুলমালিক মানামপারান বেঁচে গেছেন। তবে তার বেশ কয়েকজন আত্মীয় এতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

ফিলিপাইনে নির্বাচনকে কেন্দ্র করে কখনো কখনো এ ধরনের হামলা-সহিংসতার ঘটনা ঘটে থাকে।

চারবছর আগে বিবদমান গোত্রের অস্ত্রধারীদের সহিংসতায় ৫৮ জন নিহত হয়। এদের মধ্যে ডজনেরও বেশি সাংবাদিকও রয়েছেন।

পুলিশের তদন্তকারীরা জানিয়েছে, তাদের ধারণা এই হামলাও গোত্রগত বিরোধের কারণেই হয়েছে।

১৩ মে দেশটির জাতীয়, প্রাদেশিক এবং মিউনিসিপ্যাল পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৬ সালে।