রাশিয়ার রাজধানী মস্কোর একটি মানসিক হাসপাতলে আগুন লেগে অন্তত ৩৮ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Apr 2013, 04:05 AM
Updated :
23 Aug 2022, 10:39 AM
শুক্রবার ভোররাত ২টার পর হাসপাতালটিতে আগুন লাগে বলে রাশিয়ার রাষ্ট্রিয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে।
হাসপাতালটিতে ডাক্তার, নার্স ও রোগীসহ মোট প্রায় ৪১ জন মানুষ ছিল বলে জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতাল থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়।
আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানসিক রোগীদের পালিয়ে যাওয়া রোধ করতে হাসপাতালের জানালাগুলোতে মোটা শিক লাগানো ছিল। নিহত অধিকাংশকেই তাদের বিছানায় শায়িত অবস্থায় পাওয়া গেছে। ঘুমের মধ্যেই তারা আগুনে পুড়ে মারা গেছে।
রাশিয়ার রাজধানী মস্কোর একটি মানসিক হাসপাতলে আগুন লেগে অন্তত ৩৮ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০৪:০৫, ২৬ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৯, ২৩ আগস্ট ২০২২