২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পুলিশ-জঙ্গি সংঘর্ষে নিহত ১৯

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীতে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সুন্নি মুসলিম জঙ্গিদের সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য এবং ৯ জঙ্গি নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Apr 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

যুক্তরাষ্ট্রের সেনারা ২০১১ সালের ডিসেম্বরে ইরাক ছাড়ার পর সম্প্রতি তিনদিনের তুমুল লড়াইয়ে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামরিক কয়েকটি সূত্র।

বুধবার রাতে বাগদাদের ৩৯০ কিলোমিটার উত্তরে মসুলে বন্দুকধারীরা হামলা চালিয়ে নগরীর পশ্চিমাঞ্চল দখল করে।মসজিদের মাইক দিয়ে সুন্নিদেরকে লড়াইয়ে যোগ দিতে ডাকে তারা।

সামরিক কয়েকটি সূত্র বলেছে, ফেডারেল পুলিশ এবং সেনাবাহিনী বৃহস্পতিবার বেশিরভাগ এলাকারই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে এখনো একটি পুলিশ সদরদপ্তর জঙ্গিরা ঘিরে রেখেছে।তারা ৫ জনকে জিম্মি করেছে।

ইরাকি সেনারা মঙ্গলবার সুন্নি মুসলিমদের একটি বিক্ষোভ শিবিরে ঝটিকা অভিযান চালানোর পর থেকে শুরু হয় সাম্প্রতিক এ সহিংসতা।