২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে গুলিতে বাংলাদেশী আহত

গ্রিসে একটি স্ট্রবেরি ফার্মে বকেয়া বেতন চাইতে গিয়ে গুলিতে আহত হয়েছে প্রায় ৩০ জন অভিবাসী শ্রমিক, যাদের অধিকাংশই বাংলাদেশী।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

গ্রিসের দক্ষিণাঞ্চলে পেলোপন্নেসিয়ান গ্রামের একটি ফার্মের এক সুপাইভাইজারের গুলিতে তারা আহত হয়।

কয়েকজন কর্মীকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

এ ঘটনায় নেয়া মানোলাদা এলাকার ওই ফার্মের মালিকসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্স এর প্রায় ২৬০ কিলোমিটার পশ্চিমে নেয়া মানোলাদায় কাজ করে হাজার হাজার অভিসাবী কর্মী।

বিবিসি’র সংবাদদাতা মার্ক লোয়েন জানান, প্রায় ২ শ’ কর্মী বকেয়া বেতন চাইতে জড়ো হলে ফর্মের অন্তত একজন সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়।