২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে বিজেপি কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণ

ভারতের ব্যাঙ্গালোরে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) কার্যালয়ের কাছে বুধবার সকালে বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

কর্নাটকের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এল আর পাচুয়াউ সাংবাদিকদের জানান, “আহতদের ৮ জন ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ এবং ৮ জন বেসামরিক নাগরিক। তবে তারা কেউ গুরুতর আহত হয়নি।”

প্রাথমিক খবরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হলেও পরে পুলিশ কর্মকর্তারা মটরসাইকেলে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানান।প্রায় ২ কেজি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান তারা।

এনডিটিভি জানায়, তামিল নাড়ুর রেজিস্ট্রেশন নাম্বার-টিএন ২২আর ৩৭৯৬ লেখা মটরসাইকেলটি সকাল সোয়া দশটার দিকে বিজেপি কার্যালয়ের বাইরে দাঁড় করিয়ে রাখা ছিল।

বিস্ফোরণের পর ধরে যাওয়া আগুনে আশেপাশের কয়েকটি গাড়ি ভষ্মীভূত হয় এবং কয়েকটি ভবনের জানালা উড়ে যায়।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী আর অশোক একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন এবং বিজেপি কর্মীরা হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছেন।