২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের আপিল খারিজ করেছে নির্বাচনী আদালত

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের আপিল খারিজ করেছে নির্বাচনী আদালত। মুশাররফ করাচির একটি আসন থেকে ১১ মে’র আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন চেয়ে ওই আপিল করেছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

হাই কোর্টের বিচারকদের নিয়ে গঠিত ওই নির্বাচনী আদালত সোমবার মুশাররফের আপিল খারিজ করেছে।

মুশারররফ দেশের ৪ টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।কিন্তু রিটার্নিং অফিসাররা করাচি, কাসুর এবং ইসলামাবাদে তার মনোনয়নপত্র বাতিল করেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মুশাররফের প্রার্থিতা নিয়ে আপত্তি তোলায় এবং সাবেক এই সেনা শাসকের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে সংবিধান লঙ্ঘনসহ ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে সুপ্রিম কোর্টের বহু বিচারপতিকে বরখাস্ত করার অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

কেবলমাত্র চিত্রালে মুশাররফের মনোনয়নপত্র গৃহীত হলেও বেশ কয়েকজন আইনজীবী তা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন।

প্রায় চার বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত মাসে মুশাররফ পাকিস্তানে ফেরেন। এরপর থেকে তিনি বেশ কিছু রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন।

আগামী ১১মে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোর নির্বাচন হবে। পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো পার্লামেন্ট মেয়াদ পূর্ণ করার পর নতুন নির্বাচন হচ্ছে।