উত্তর কোরিয়ায় প্রতিষ্ঠাতা ইল-সুংয়ের জন্মবার্ষিকী পালন
প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১০১তম জন্মবার্ষিকী পালন করছে উত্তর কোরিয়া।এ জন্মবার্ষিকীতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে।
আন্তর্জাতিক ডেস্ক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
15 Apr 2013, 12:56 PM
Updated :
23 Aug 2022, 10:33 AM
তবে সোমবার প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী খুশির আমেজেই পালন করতে দেখা গেছে পিয়ংইয়ং এর অধিবাসীদেরকে।সেখানে দেখা যায়নি কোনো আতঙ্কের ছাপ।
গত বছর একই সময়ে কিম ইল সুংয়ের ১০০ তম জন্মবার্ষিকী পালনকালে উত্তর কোরিয়া একটি রকেট পরীক্ষা চালিয়েছিল।কক্ষপথে উপগ্রহ পাঠানোই এ রকেট পরীক্ষার উদ্দেশ্য বলে জানিয়েছিল তারা।তবে রকেটটি ছোড়ার পরপরই বিধ্বস্ত হয়।
এবারে কোরিয়া উপদ্বীপে উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া পূর্ব উপকূলে দুটো ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়ায় তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতির ব্যাপারে সন্দেহ ঘনীভূত হয়েছে।
তবে গতবারের মতো এবারের জন্মবার্ষিকী খুব বেশি বড় করে পালন করছে না উত্তর কোরিয়া। অনুষ্ঠানসূচি সীমাবদ্ধ রয়েছে পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে ঘরোয়াভাবে কাটানোর মধ্যে।
কিন্তু পিয়ংইয়ংয়ে মানুষের মধ্যে সঙ্কটের উদ্বেগ কিংবা আতঙ্ক না থাকলেও উত্তর কোরিয়ার সরকারি অবস্থান এখনো কঠোরই রয়েছে।
উত্তর কোরিয়ায় প্রতিষ্ঠাতা ইল-সুংয়ের জন্মবার্ষিকী পালন
প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১০১তম জন্মবার্ষিকী পালন করছে উত্তর কোরিয়া।এ জন্মবার্ষিকীতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে।
আন্তর্জাতিক ডেস্ক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১২:৫৬, ১৫ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৩, ২৩ আগস্ট ২০২২