২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে আত্মঘাতী বোমা হামলায় চাদের ৩ সেনা নিহত

মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় চাদের ৩ সেনা নিহত হয়েছেন। চাদের সেনা কর্মকর্তারাসহ তিন প্রত্যদর্শী এ তথ্য জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Apr 2013, 05:36 AM

Updated : 25 Apr 2022, 06:36 PM

চলতি বছরের জানুয়ারির শেষদিকে ফরাসি ও চাদের সেনা বাহিনী এই মরু শহরটিতে অবস্থান গ্রহণ করে। দেশটির এই সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ইসলামি জঙ্গিদের হঠাতে ওই দুইদেশের সেনাবাহিনী অঞ্চলটিতে অভিযান শুরু করে।

স্থানীয় একজন প্রত্যদর্শী টেলিফোনে রয়টার্সকে জানান, ‘চাদের সেনাদের একটি দলের কাছাকাছি সে (আত্মঘাতী হামলাকারী) নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণে ৩ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।’

চাদের সেনা কর্মকর্তারা নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, আরো চারজন সেনা বিস্ফোরণে আহত হয়েছেন।

মালির প্রতিরা মন্ত্রণালয় থেকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পৃথকভাবে জানানো হয়, মালির একটি সেনা হেলিকপ্টার দেশটির মধ্যাঞ্চলীয় শহর সেভারের কাছাকাছি বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের ৫ আরোহীর সবাই নিহত হয়েছে। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয়।

মালির সেনাবাহিনীর পাশে থেকে প্রায় ৪ হাজার ফরাসি সেনা দেশটিতে আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। এ বছরের মধ্যে ফ্রান্স সরকার ইতোমধ্যে তার সেনা সংখ্যা ১ হাজারে কমিয়ে আনার পরিকল্পনা জানিয়েছে।