২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলে শনিবার সকালে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি, ভূমিকম্পের পর সুনামি সতর্কর্তাও জারি করা হয়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Apr 2013, 04:06 AM

Updated : 25 Apr 2022, 06:36 PM

জাপানের আবহাওয়ার দপ্তর নিজস্ব ওয়েবসাইটে এ খবর জানিয়েছে।

ওয়েসাইটের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, “উপকূলীয় এলাকাগুলোতে সাগরের পানির উচ্চতার হয়তো কিছুটা তারতম্য হতে পারে, এছাড়া ভূমিকম্পটিতে জাপানের কোনো ক্ষতি হয়নি।”

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথামিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ বলে জানিয়েছিল। ভূমিকম্পটির উৎপত্তি হনসু দ্বীপের পশ্চিমাঞ্চলের ওয়াকাইয়িমা থেকে ২৪ মাইল উত্তরপশ্চিমে এবং মাটির ৩ দশমিক ৩ মাইল গভীরে বলে জানিয়েছে ভূতাত্ত্বি জরিপ সংস্থা।

ভূমিকম্পে আক্রান্ত এলাকায় অবস্থিত ইকাতা নিউক্লিয়ার শক্তি প্রকল্পেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রকল্পটি পরিচালনা কোম্পনির বরাত দিয়ে জানিয়েছে জাপানের কিয়োদো বার্তা সংস্থা।