২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৫

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে কেন্দ্রীয় ব্যাংক এবং একটি স্কুলের কাছে ব্যস্ত আবাসিক ও বাণিজ্য এলাকায় সোমবার এ গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে।এতে আশেপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়াসহ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 11:19 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে সোমবার অন্তত ১৫ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।

দামেস্কর এ অধিবাসী বিস্ফোরণটিকে বড় ধরনের উল্লেখ করে বিস্ফোরণ স্থল থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখার কথা জানিয়েছেন।

রাষ্ট্রীয় টিভি জানায়, সাবা বাহরাত চত্বর এবং সাহাবান্দর রাস্তার মাঝামাঝি স্থানে একটি স্কুলের কাছে এ গাড়িবোমা বিস্ফোরণ ঘটে।ওই এলাকায় কেন্দ্রীয় ব্যাংক, অর্থমন্ত্রণালয়ও অবস্থিত এবং এলাকাটি শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্রও।

বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালার কাঁচ উড়ে যায় এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
রাষ্ট্রীয় আল-ইখবারিয়া টিভি বলেছে, স্কুলের কাছে বিস্ফোরণ ঘটায় হতাহতদের মধ্যে শিশু থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।