২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নি-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত

উড়িশ্যার সেনা ঘাঁটি থেকে রোববার পরমাণু বোমা বহনে সক্ষম অগ্নি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:46 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

এক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে দ্য ডন এ খবর জানিয়েছে।

ভদ্রক জেলার হুইলার্স দ্বীপে এই পরীক্ষাটি চালানো হয় বলে এই মহড়ার সঙ্গে যুক্ত এক সেনাসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সেনা বাহিনীতে ইতোমধ্যে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত হয়েছে। ওই ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার দূরের নিশানায় নির্ভুল আঘাত হানতে সক্ষম।