২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছেড়েছেন ম্যান্ডেলা

এক সপ্তাহের বেশি সময় নিউমোনিয়া চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Apr 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।”

শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে গত ২৭ মার্চ হাসপাতালে ভর্তি হন  ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা।

বিবৃতিতে বলা হয়, “এখন থেকে তিনি নিজের বাসায় চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন।”

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ম্যান্ডেলা জোহানেসবার্গের হাগটনে নিজের বাসায় যান। এ নিয়ে গত চার মাসে তিনবার শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

এর আগে গত ডিসেম্বরে ফুসফুসে রোগ সংক্রমণ নিয়ে প্রায় তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। সে সময় তার অস্ত্রোপচারও করা হয়।

১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার  প্রেসিডেন্ট ছিলেন ম্যান্ডেলা। সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসন অবসানে আন্দোলনের জন্য ২৭ বছর বন্দী ছিলেন তিনি। ১৯৯০ সালে  কারাগার থেকে মুক্তি পান অহিংস আন্দোলনের এই নেতা। ১৯৮০ সালের দিকে রোবেন দ্বীপে বন্দী থাকার সময় যক্ষ্মা ধরা পড়ে তার।