মিয়ানমার থেকে মাছ ধরার নৌকাযোগে অবৈধভাবে রৌহিঙ্গারা আশ্রয় পাওয়ার লক্ষ্যে ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে চাইলে তাদের আটক করে এই কারাগারেই রাখা হয়।
আন্তর্জাতিক ডেস্ক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 Apr 2013, 09:06 AM
Updated :
23 Aug 2022, 10:30 AM
ইন্দোনেশিয়ার একটি কারাগারে আটক মিয়ানমার থেকে আসা বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে দাঙ্গায় ৮ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের সূত্রে শুক্রবার বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
পুলিশের একজন সদস্য জানিয়েছেন, নিহতের সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সহিংস দাঙ্গায় ২১ মুসলিম আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর সুমাত্রার মেডান শহরের ওই কারাগারটিতে ধারণক্ষমতার বেশি বন্দি রাখা হয়েছিল।
সেখানে মিয়ানমার থেকে মাছ ধরার নৌকাযোগে অবৈধভাবে রৌহিঙ্গারা আশ্রয় পাওয়ার লক্ষ্যে ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে চাইলে তাদের আটক করে এই কারাগারেই রাখা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্তের অংশ হিসেবে তারা ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
ইন্দোনেশিয়ার কোনো নাগরিক এ ঘটনায় জড়িত নয় বলে পুলিশ দাবি করেছে।
মিয়ানমার থেকে মাছ ধরার নৌকাযোগে অবৈধভাবে রৌহিঙ্গারা আশ্রয় পাওয়ার লক্ষ্যে ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে চাইলে তাদের আটক করে এই কারাগারেই রাখা হয়।
আন্তর্জাতিক ডেস্ক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০৯:০৬, ৫ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩০, ২৩ আগস্ট ২০২২