২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে উন্মত্তের কুঠারাঘাতে ‘নিহত ৯’

ভারতের মধ্যঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ে এক উন্মত্ত ব্যক্তির কুঠারাঘাতে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী ও পাঁচটি বালিকা রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 04:12 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি অনলাইন।

হামলাকারীর নাম পাণ্ডুরাম। হামলার উদ্দেশ্য পরিষ্কার না হলেও পাণ্ডুরাম “মানসিক সমস্যায়” ভুগছে বলে জানিয়েছে পুলিশ। কিছুদিন আগে পাণ্ডুরামের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। হামলার শিকার সবাই নারী। পুরুষরা কাজের উদ্দেশ্যে গ্রামের বাইরে থাকায় শুধু নারীরাই হামলার শিকার হয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে। পুলিশ ৩৫ বছর বয়সী পাণ্ডুরামকে গ্রেপ্তার করেছে। হামলায় ব্যবহৃত কুঠারটিও জব্দ করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার রুপী ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ