২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের হামাসের নেতা খালেদ মেশাল

ফিলিস্তিনের কট্টরপন্থী রাজনৈতিক দল হামাসের নেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ৫৬ বছর বয়সী খালেদ মেশাল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Apr 2013, 05:15 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

টানা ভোট গ্রহণে মেশালের পক্ষেই বেশি সমর্থন পড়ে বলে মঙ্গলবার এক হামাস কর্মকর্তা জানিয়েছেন।

ফিলিস্তিনি ভূখণ্ড গাজা হামাসের নিয়ন্ত্রণাধীন।

২০০৪ সাল থেকে হামাস আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন মেশাল। রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকার করে না হামাস।

গত বছর ইসরায়েলের সঙ্গে গাজার এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখার পর থেকে মিশালের কট্টরপন্থী ভাবমূর্তি কিছুটা হ্রাস পেয়েছে। তিনি গাজার সঙ্গে মিশরের মিত্রতা তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।