তাঞ্জানিয়ায় ভবন ধসে নিহতের সংখ্যা ৩৬
তানজেনিয়ার দার এস সালামে নির্মানাধীন বহুতল ভবন ধসের ঘটনায় মৃতের সংখা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির এক সরকারি কর্মকর্তা এ সংখ্যা নিশ্চিত করেছেন।
তবে উদ্ধার কাজ শেষে সরকার আনুষ্ঠানিকভাবে মৃতের মোট সংখ্যা জানাবে বলেও জানিয়েছেন তিনি।
গত শুক্রবার দেশটির দার এস সালাম বাণিজ্যিক এলাকায় ১২ তলা নির্মাণাধীন ভবনটি ধসে যায়। সেসময় ভবনটির আশে পাশে রাস্তায় কিছু গাড়ি এবং খেলারমাঠে থাকা কয়েকজন শিশুও ভবনের নিচে চাপা পড়ে।
তিন দিন ব্যাপী উদ্ধারকাজে উদ্ধার কর্মীরা ভবনের বেসমেন্ট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। তবে ধ্বংসাবশেষ এর নিচে আরো লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবারের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, ভবন নির্মাণে যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা না থাকায় এবং গাফিলতির কারণে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ভবন ধসের এ ঘটনাটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে বাজে ঘটনা হিসেবে অভিহিত করেছেন এক পুলিশ কর্মকর্তা।
তাঞ্জানিয়ায় উদীয়মান অর্থনীতির কারণে দেশটির ভবণ নির্মান শিল্প ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দ্রুত নির্মাণকাজ এবং বর্ধনশীল এ শিল্পের নিরাপত্তার মাণদন্ড নিয়ে প্রশ্ন উঠেছে।