২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তালেবান’ নিয়ে আলোচনা করতে কাতারে কারজাই

আফগানিস্তান যুদ্ধ অবসানে তালেবানদের সঙ্গে আলোচনায় বসা এবং তালেবান কার্যালয় খোলার সম্ভাব্যতা যাচাই করতে রোববার কাতারে গেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Mar 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

কাতারের আমীরের সঙ্গে কারজাই এরই মধ্যে আলোচনাও করেছেন বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম।

দোহায় আফগানিস্তানের দূতাবাস রোববার ২ দিনের সফরে কাতারের রাজধানীতে কারজাইয়ের পৌঁছানোর খবর নিশ্চিত করে। তবে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

কাতারের বার্তা সংস্থা কিউএনএ বলেছে, কারজাই কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেছেন।এতে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানিও।

আলোচনার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি কিউএনএ।

তবে কারজাই কাতারে যাওয়ার আগে গত সপ্তাহে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় তার এ সফরের ঘোষণায় বলেছিল, “সফরকালে কারজাই শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে তালেবানদের আলোচনা চালানোর উদ্দেশে কাতারে (তালেবান)কার্যালয় খোলার বিষয়টি নিয়ে আলোচনা করবেন।”

২০১৪ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার আগেই তালেবানদেরকে আলোচনার টেবিলে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কাবুল সরকার।

আফগান কর্মকর্তাদের সঙ্গে তালেবানদের এপর্যন্ত সরাসরি কোনো আলোচনা হয়নি।