২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে আগুনে পুড়ে ৫ শিশুর মৃত্যু

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি বাড়িতে আগুন লেগে ২ থেকে ১০ বছর বয়সী পাঁচ শিশু নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

প্যারিসের উত্তর-পূর্বাঞ্চল থেকে ১৩০ কিলোমিটার দূরের সেইন্ট-কুয়েন্টিন শহরের সাত তলা ভবনে দুর্ঘটনাবসত এ আগুন লাগে বলে জানানো হয়েছে প্রাথমিক খবরে।

শিশুদের বাবা ঘটনাস্থলে থাকলেও তারা সামান্য দগ্ধ হয়ে বেঁচে ফিরতে পেরেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

শনিবার প্যারিসের একটি শহরতলীতে আগুনে ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়।ওই অগ্নিকাণ্ড অপরাধীরা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা। তবে সেইন্ট-কুয়েন্টিন শহরের অগ্নিকাণ্ডটি দুর্ঘটনাবশত ঘটেছে বলেই ধারণা করছেন তারা। আগুন লাগার পরপরই শিশুদের বাবা লাফিয়ে নিচতালায় নেমে আগুন লাগার সতর্ক ঘন্টা চালু করেন। কিন্তু অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর বাড়ির ভেতরে ঢুকতে পারেনি।আগুন নিয়ন্ত্রণে এলে পরে সেখান থেকে শিশুদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি।