২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাওয়ারে আত্মঘাতী বোমায় নিহত ১০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ারে আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 07:05 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

পাকিস্তানের জিও টেলিভিশন জানিয়েছে, গাড়িবহরে কমান্ডারকে বহনকারী গাড়িটি একটি তল্লাশি চৌকি পার হয়ে যাওয়ার ঠিক পরপরই আত্মঘাতী হামলা চালানো হয়।

সাম্প্রতিক বছরগুলোতে পেশোয়ারে তালেবান ও জঙ্গিগোষ্ঠীগুলোর হামলা বেড়ে গেছে।
নিহতদের মধ্যে সাধারণ মানুষসহ তিনজন পুলিশও রয়েছে বলে পুলিশ কর্মকর্তা দোস্ত মোহাম্মাদ খান জানিয়েছেন।

স্থানীয় হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
হামলায় অন্ততপক্ষে ১১ জন আহত হয়েছেন।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।