২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাইয়ে ছুরিকাঘাতে ২ নারী নিহত

ওই অস্ত্রধারী ব্যক্তি তার বোন ও বোনের শ্বাশুড়িকে তাদের ফ্ল্যাটেই হত্যা করে। এরপর সে একটি প্রাথমিক বিদ্যালয়ে যায় এবং মানুষজনকে এলোপাতাড়ি ছুরিকাহত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সাংহাইয়ে এক ব্যক্তি ছুরিকাঘাতে দুই নারীকে হত্যা করেছে। তার হামলায় ছয়শিশুসহ ১১ ব্যক্তি আহত হয়েছে।
অর্থ সম্পর্কিত বিরোধে ছুরিধারী ওইব্যক্তি তার বোন ও বোনের শ্বাশুড়িকে হত্যা করে। এরপর একটি স্কুলের বাইরে শিশু ও তাদের বাবা-মায়ের ওপর ওই ব্যক্তি হামলা চালায় বলে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে।
এক পর্যায়ে লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
ছুরিকাঘাতে আহতদের অবস্থা স্থিতিশীল। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানা গেছে।
ওই অস্ত্রধারী ব্যক্তি তার বোন ও বোনের শ্বাশুড়িকে তাদের ফ্ল্যাটেই হত্যা করে। এরপর সে একটি প্রাথমিক বিদ্যালয়ে যায় এবং মানুষজনকে এলোপাতাড়ি ছুরিকাহত করে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে এ ধরনের বেশ কয়েকটি হামলা হয়েছে।