২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়াতেমালায় ৬.২ মাত্রার ভূমিকম্প

গুয়াতেমালায় সোমবার ৬ দশমিক ২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে ওই ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Mar 2013, 07:43 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

দেশটির রাজধানী গুয়াতেমালা সিটির মাত্র ৬ মাইল দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ১২৪ দশমিক ৬ মাইল গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তবে ওই শহরে থাকা রয়টার্সের দুইজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা ভূমিকম্পটি অনুভব করেননি এবং লোকজনকেও বাইরে আতঙ্কে ছোটাছুটি করতে দেখেননি।

গুয়াতেমালার জরুরি সংস্থা কনরেড এর মুখপাত্র ডেভিড দ্য লিওন বলেন, তার কাছে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য নেই।


২০১২ সালের নভেম্বরে দেশটির মেক্সিকো সীমান্তের কাছে সান মার্কোস প্রদেশে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

১৯৭৬ সাল থেকে দেশটি ভূমিকম্পের বিপর্যস্ত হচ্ছে। ওই বছর ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ২৩ হাজার মানুষ নিহত হয়।